পিরোজপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সঙ্গে শুক্রবার রাতে মতবিনিময় করেছেন।
জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হুমায়উন কবীর তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক, জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেযারম্যান আবু সাইদ মিয়া মনু, নেপাল চন্দ্র দে, হেমায়েত উদ্দিন তালুকদার, আসাদুজ্জামান মিলটন, মনজুরুল মাহাফুজ পায়েল, জিয়াউল হাসান নিকসন, খান মো. বাচ্চু প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
