বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান পার্পল আইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হোস্টপেয়ারের নাম পরিবর্তন করে এক্সনহোস্ট (ExonHost) করা হয়েছে।
এলএলসি ট্রেড মার্ক জটিলতার কারণে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হয়। আগামীকাল রবিবার থেকে প্রতিষ্ঠানটি এক্সনহোস্ট (ExonHost) নামে পরিচিতি পাবে। বর্তমান পরিচালনা পর্ষদ দ্বারা কোম্পানিটি নতুন নামে পরিচালিত হবে।
শুধুমাত্র নাম পরিবর্তন ব্যতীত কোম্পানির অন্য কোন কিছুতে পরিবর্তন আসবে না। ১ জানুয়ারি থেকে কোম্পানির ওয়েবসাইট www.hostpair.com থেকে www.exonhost.com পরিবর্তন হবে। এছাড়াও সকল ইনভয়েসে নতুন নাম যুক্ত হবে। ক্রেতা সাধারণকে এই নাম পরিবর্তনের কারণে ভীত-সন্ত্রস্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ইত্তেফাক/ইউবি
