ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নজিরবিহীন নিরাপত্তা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২০:২৩
ইংরেজি বর্ষে  যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নজিরবিহীন নিরাপত্তা নেয়া হয়েছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সব পথে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে  বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
 
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এ গুলোতে চোখ রাখতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে বসানো হয়েছে পুলিশের মনিটরিং সেল।  
 
ইত্তেফাক/ইউবি