বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ, বাকি সম্পাদক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২০:৫২
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাগেরহাট প্রেসক্লাবে সম্পন্ন হয়। 
 
নির্বাচনে ১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে প্রথম আলোর জেলা প্রতিনিধি আহাদ উদ্দিন হায়দার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনকণ্ঠের জেলা প্রতিনিধি বাবুল সরদার পেয়েছেন ১৩ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল বাকী তালুকদার।
 
বিজয়ী অপর প্রার্থীরা হলেন সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা (বিটিবি ও ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ইয়ামীন আলী, দপ্তর সম্পাদক পদে আজাদুল হক, ক্রীড়া সম্পাদক পদে শওকত আলী বাবু।
 
নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন, তরফদার রবিউল ইসলাম, মোল্লা মাসুদুল হক, অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, ইসরাত জাহান। 
 
অপরদিকে বাবুল প্যানেল থেকে শুধুমাত্র তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মীর জায়েসী আশরাফী জেমস বিজয়ী হয়েছেন।
 
 
ইত্তেফাক/ইউবি