মুসলিম উম্মার শান্তি কামনায় সিলেটে বিশ্ব ইজতেমা সম্পন্ন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২১:১৫
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার  লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে ৩ দিনব্যাপী তাবলীগ জামাতের বিশ্ব-ইজতেমা শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। 
 
বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত চলা এই আখেরি মোনাজাতে দেশ-বিদেশের কয়েক লাখ মুসলমান অংশ নেন। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।
 
মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর থেকে সমবেত হন অসংখ্য মানুষ। ইজতেমা প্রাঙ্গণে জায়গা না পেয়ে অনেকেই অবস্থান নেন স্থানীয় বাইপাস সড়ক, আশেপাশের রাস্তা ও গ্রামে। ইজতেমা এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থায় পুলিশ প্রশাসন সক্রিয় ছিল।
 
গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে দক্ষিণ সুরমার লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে এই ইজতেমা শুরু হয়। সর্বশেষ ১৯৮৪ সালে সিলেটে ইজতেমা অনুষ্ঠিত হয়নি। তাই এবারের ইজতেমাকে ঘিরে মুসল্লিদের  মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।   
 
ইত্তেফাক/ইউবি