উত্তরাঞ্চলের প্রাচীন জেলা ও সীমান্তবর্তী শহর দিনাজপুরে ধারণকৃত ‘ইত্যাদি’ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ‘ইত্যাদি’র প্রশংসিত এই পর্বটি দিনাজপুরের অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক কুঠিবাড়ির (বর্তমানে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার) সামনে ধারণ করা হয়েছে।
সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারো যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, দর্শক পর্ব ও চিঠিপত্র পর্ব। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
ইত্তেফাক/এএন।
