অভিনয়ের বাইরে খবরের শিরোনামে খুব একটা আসেননি সোনাক্ষী সিনহা। প্রেম নিয়েও নেই তার কোনো বিতর্ক। বলা যায়, বিতর্কহীন তারকা সোনাক্ষী।
এবার শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে বাগদান হতে চলছে তার।
গতবছরের মাঝামাঝি নাগাদ শোনা গিয়েছিল সোনাক্ষী নাকি তার বন্ধু বান্টি সাচদেভের সঙ্গে একটু বেশিই মেলামেশা করছেন। একসঙ্গে পার্টি করছেন, সময় কাটাচ্ছেন। যদিও মিডিয়াতে প্রেমিক সম্পর্কে কখনো মুখ খোলেননি তিনি।
বরাবরই নিজের প্রেম ও সম্পর্ক নিয়ে নীরব ভূমিকায় ছিলেন। তবে নিজের বিয়ে নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছেন সোনাক্ষী।
ইত্তেফাক/এএন।
