সাড়ে তিন ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০৯:৪৯
 
শিমুলিয়া-কাওড়াকান্দিতে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার ভোর ৫টা হতে এ সার্ভিস বন্ধ হয়ে যায়। 
 
এ সময় প্রায় ৮শ’ যাত্রীসহ ও শতাধিক যান নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছিল সাতটি ফেরি। ফেরি সার্ভিস বন্ধ থাকায় উভয় তীরে চার শতাধিক যান পারাপারের অপেক্ষায় ছিল।
 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। আটকেপড়া ফেরিগুলো গন্তব্যে রওনা হয়েছে। তবে কাওড়াকান্দি প্রান্তে কুয়াশার ঘনত্ব বেশি।
 
 
ইত্তেফাক/কেকে