নতুন বছরে নতুন শুরু হবে: বান কি মুন

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০৯:৫৬

 

জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন বলেছেন, নতুন বছরে সবকিছু নতুন করে শুরু হবে। ৩১ ডিসেম্বর মধ্যরাতে নিজের পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে তিনি একথা বলেন। তিনি জানান, নতুন বছরে তিনি আর দায়িত্বে থাকছেন না।

 

এরপর মজা করে বলেন, ‘নিজেকে সিন্ডারেলার মতো মনে হচ্ছে। নববর্ষের অনুষ্ঠানে আমি নিউইয়র্কের টাইমস স্কোয়ারে সবার মধ্যে মিশে গিয়ে আনন্দ করব। সবাই দেখবে বছরের শেষ দিনেই আমি চাকরি হারালাম।’

 

জাতিসংঘের স্টাফ রুমে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এরপর সবার উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করে জানান, তিনি আনুষ্ঠানিকভাবে আর কিছু বলবেন না।