সিরিয়ায় দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে উপকূলীয় শহর টারটাসে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
তারা জানায়, টহলরত পুলিশ হামলাকারীদের থামায়। এরপরই তারা নিজেরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় বেসামরিক নাগরিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এই শহরটিতে বিগত কয়েকমাসে কোনো হামলা হয়নি।
সিরিয়ায় রাশিয়া ও তুরস্ক সমর্থিত অস্ত্রবিরতির সময়ই এই ঘটনা ঘটলো। রয়টার্স।
ইত্তেফাক/এমএইচ
