অভিনেতা সাইমন সাদিক অভিনীত ‘মায়াবিনী’ ছবির টিজার ইতোমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। ছবিটি পরিচালনা করছেন আকাশ আচার্য্য। আগামী ৩ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
ভৌতিক ও রহস্যে ভরা হররধর্মী গল্পে নির্মিত সিনেমাটির টিজার দেখে সাইমনকে সহজে চেনারই যেন উপায় নেই। সাইমনের বিপরীতে এখানে দেখা যাবে অভিনেত্রী আইরিনকে। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
‘মায়াবিনী’ ছবিতে সাইমন-আইরিন ছাড়াও অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, সিবা শানু প্রমুখ।
দর্শকদের সিনেমাটি দেখে ভালো লাগবে। সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক আকাশ আচার্য্য।
ইত্তেফাক/এমএআর
