২০১৬ সালের বিদায়টা ভালোই হলো ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ মুহূর্তে মিডলসবার্গের বিপক্ষে জয় পেয়েছে রেড ডেভিলসরা।
শনিবার দুর্বল মিডলসবার্গের বিপক্ষে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামে হোসে মরিনহোর অধীনে ম্যানইউ। তবে খেলার প্রথমার্ধ কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে লিড নেয় সফরকারীরা। চিন্তার ভাঁজ পড়লেও দুই মিনিটের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
৮৫ মিনিটে অ্যান্তোনিও মার্শাল ও এক মিনিট পরে তারকা মিডফিল্ডার পল পগবা গোল করে দলের জয় নিশ্চিত করেন। আর এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আগের ষষ্ঠস্থানেই রেড ডেভিলসরা।
ইত্তেফাক/এমএইচ
