নতুন জাতিসংঘ মহাসচিবের শান্তির আহবান

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১১:২৭
বছরের শেষ দিনে জাতিসংঘ মহাসচিবের পদ থেকে বিদায় নিলেন বান কি মুন। শনিবার দিনগত রাতেই তিনি তার পদ থেকে সরে দাঁড়ান তার এ পদে স্থলাভিষিক্ত হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুয়েতেরেজ।
 
মহাসচিবের দায়িত্বে থেকে শেষ সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, তিনি তার দেশ দক্ষিণ কোরিয়ায় ফেরত যাবেন এবং দেশেকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবেন।
এদিকে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়ে দায়িত্ব দায়িত্ব গ্রহণ করছেন অ্যান্টোনিও গুয়েতেরেজ।
 
তিনি বলেন, এসব যুদ্ধে কেউ জয়লাভ করতে পারে না, সবারই পরাজয় ঘটে।  কোটি কোটি ডলার খরচ হয়, সমাজ ও অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, অবিশ্বাস ও ভয়ের সৃষ্টি হচ্ছে, যা বংশ পরম্পরা পর্যন্ত অব্যাহত থাকে। সমগ্র অঞ্চল অস্থিতিশীল হয় ও বৈশ্বিক সন্ত্রাসবাদ আমাদের সবাইকে আক্রান্ত করে।
 
তিনি আরো বলেন, আমরা যেন ২০১৭ সালকে এমন বছরে পরিণত করি যেখানে আমরা নাগরিক, সরকার ও নেতা সবাই সব রকমের বৈষম্য নিরসনে কাজ করবো। আমাদের প্রাত্যহিক জীবনের সংহতি ও সমবেদনা থেকে শুরু করে রাজনৈতিক বিভাজনে সংলাপ ও শ্রদ্ধা প্রয়োজন।
 
প্রয়োজন যুদ্ধক্ষেত্রে বিরতি থেকে শুরু করে রাজনৈতিক সমাধানে পৌঁছুতে আলোচনার টেবিলে সমঝোতাও। অবশ্যই শান্তি আমাদের লক্ষ্য ও নির্দেশক হিসেবে কাজ করবে।
 
ইত্তেফাক/এমএইচ