নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত এলাকা থেকে দুলাল হোসেন মৃধা (৪০) নামে এক বাংলাদেশি যুবকককে ধরে নিয়ে যাওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও ফেরত দেয়নি (বিএসএফ)ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দুলাল হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিন মৃধার ছেলে।
নওগাঁর পত্নীতলাস্থ ১৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফ আলী বলেন, ‘সপ্তাহ আগে জেলার পাশ্ববর্তী জয়পুরহাট জেলা থেকে ঐতিহাসিক আলতাদিঘী শালবন দেখতে আসেন দুলাল হোসেন।
বুধবার দুপুর দেড়টার দিকে সীমান্তের জিরো লাইন সংলগ্ন বাংলাদেশের ২৬৮/৫এস নং পিলারের কাছে আলতাদিঘীতে গোসল করতে গেলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ডাংগিবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করেন। পরে বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ান পর্যায়ে ওই দিন বিকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুলালকে ভারতের কোনো এক থানায় সোপর্দ করা হবে বলে বিএসএফের পক্ষ থেকে বলা হয়। তবে এখন পর্যন্ত থানায় সোপর্দ করা হয়েছে কি না তা জানা যায়নি।’
ইত্তেফাক/এএসএমইউ
