তিশমার নতুন অ্যালবাম ‌‘রয়্যালটি’

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১২:১৪
জনপ্রিয় সঙ্গীত তারকা তিশমার ১৩তম একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামটির শিরোনাম ‘রয়্যালটি’। এখানে মোট ১০টি গান থাকছে এই অ্যালবামে। 
 
এবার হার্ড রক, সফট রক, মেলোডি, হিপ-হপ ও অ্যাকুস্টিক ধাঁচের গান করেছেন তিশমা। ‘রয়্যালটি’ প্রকাশ হচ্ছে তিশমা অনলাইন ডটকম ওয়েবসাইটে। এ ছাড়া অ্যালবামটি পাওয়া যাবে অ্যামাজন, আইটিউনস ও অন্যান্য জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে।
 
আগামী মাসের প্রথম সপ্তাহে উন্মুক্ত হবে ‘মনে মনে তোমাকে ভালোবাসি মনে হয়’ গানের ভিডিও। রয়্যালটি’র গান লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, তানভীর তারেক, জনি হক, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন, সাজ্জাদ, জাহিদ ও তিশমা।
 
সব গানের সুর ও সংগীত পরিচালনায় তিশমা। তিশমা জানান, ৩১ ডিসেম্বর বের হয়েছে তিনটি গান। এগুলো হলো ‘মনে মনে তোমাকে ভালোবাসি মনে হয়’, ‘ফ্লেম’ ও ‘রয়্যালটি’। জানুয়ারির শেষ পর্যন্ত প্রতি সপ্তাহে প্রকাশ হবে দুটি করে গান।
 
ইত্তেফাক/এমএআর