নাটোরের সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ চার বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ২০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, সুলতানা বেগম (৩৫), ছেলে শাকিব (৭) ও মেয়ে ঐশি (৫)। এবং বাস চালকের সহকারী।
রবিবার সকাল নয়টার দিকে উপজেলার চৌগ্রাম জোড়া ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
