টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৩:০১
 
কক্সবাজারের টেকনাফে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এর আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা।
 
আজ রবিবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার গফুর প্রজেক্ট থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
 
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গফুর প্রজেক্টে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 
 
 
ইত্তেফাক/কেকে