ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী নৌকায় অগ্নিকাণ্ড, নিহত ৫

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৪:৩২
 
ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে একটি পর্যটকবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত  হয়েছেন। রবিবারের এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১৭ জন।
 
এখন পর্যন্ত ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুপোতো পুরোউ নুগরোহো নৌকাটি রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলে একটি দ্বীপে থাউস্যান্ডে যাচ্ছিলো। স্কাই নিউজ।
 
ইত্তেফাক/এমএইচ