ইমরাউল রাফাতের ‘অন ওয়ে রোড’এ জোভান-মেহজাবিন

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৪:১২
অভিনয়শিল্পী মেহজাবিন-জোভান একসঙ্গে কাজ করলেন নির্মাতা ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নির্মিত ‘ওয়ান ওয়ে রোড’ শিরোনামের একটি নাটকে।
 
নাটকের গল্পে দেখা যাবে রায়হান আর মিজান ছোটবেলা থেকে বেশ ভাল বন্ধু। বন্ধুর প্রতি একটু বেশিই ভালোবাসা থাকায় বিয়ের পরেও রায়হানের মেয়েদের প্রতি দুর্বলতাকে সায় দিয়ে যায় মিজান।
 
আর তারই সুবাদে রায়হান সেদিন নিলাকে তার অফিসে নিয়ে আসলে নিলাকে দেখে তার ভাললাগা সত্ত্বেও নিজের মনের কথাটা নিজের মনেই রেখে রায়হানকে সাহায্য করে যেতে থাকে মিজান।
 
নাটকটি প্রচার হবে আগামীকাল সোমবার  রাত ৮টা ১০ মিনিটে, বেসরকারি টিভি আরটিভিতে। আরটিভির সাপ্তাহিক আয়োজন ‘মানডে নাইট সুপার ড্রামা’ আয়োজনে দেখা যাবে নাটকটি।
IMG0
নির্মাতা ইমরাউল রাফাত বলেন, গল্পটা রিয়াদ বিন মাহবুবের। এই একটা গল্পটা এর আগেও অনেকবার শ্যুটিং করার কথা থেকেও শেষ পযন্ত ক্যানসেল হয়েছিল।এবার উল্টোটা হলো,অন্য শ্যুটিং এর কথা থাকলেও শেষে ‌‘অন ওয়ে রোড’ করলাম। জোভান- মেহজাবিনের সঙ্গে আমার প্রথম কাজ।আহামরি কিছু করে ফেলেছি বলবোনা, কিন্তু গল্প আছে, বিনোদন আছে গ্যারান্টি দিতে পারি।
 
ইত্তেফাক/ এমএআর