অভিষেকের পর থেকেই নিয়মিত আলো ছড়াচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে থেকে শুরু করে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান হয়েছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। এবারপেলেন আরেক সুখবর।
নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা র্যাংকিংয়ে উঠেছেন এই কাটার মাস্টার। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ। মুস্তাফিজ কিউইদেরবিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন দুটি ওয়ানডে। তাতেই নিয়েছেন ৪ উইকেট।
তবে ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়ালেও দলীয়ভাবে রেটিং পয়েন্ট ৪ কমেছে বাংলাদেশের। বর্তমানে ৭ম অবস্থানে রয়েছে টাইগাররা। ৫ পয়েন্ট কম নিয়ে এরপরেই অবস্থান করছে পাকিস্তান। ফলে র্যাংকিংয়ে এগিয়ে আসার সুযোগ থাকছে পাকিস্তানের।
ইত্তেফাক/এমএইচ
