কিডনিতে পাথর হওয়ার আশঙ্কায় হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে নতুন বছর উদযাপনের জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল তাঁর।
বিদ্যার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিদ্যা এবং সিদ্ধার্থ বিমানে করে আবু ধাবিতে পৌঁছেও গিয়েছিলেন। ঠিক ওই মুহূর্তেই বিদ্যার পিঠে ব্যথা অনুভুত হয়। ব্যথার পরিমাণ এতই বেশি ছিল যে তারা বিমান থেকে নেমে যেতে বাধ্য হন এবং বিদ্যাকে সাথে সাথেই স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
এরপর পরের বিমানে মুম্বাইয়ে ফেরত আসেন তারা। বর্তমানে বিদ্যা হিন্দুজা হাসপাতালে ভর্তি রয়েছেন। নতুন বছর উদযাপনের পরিকল্পনাও বাতিল করতে বাধ্য হন। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/এমএআর
