দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে উত্তর কোরিয়া। পারমানবিক বোমা পরিবাহী এই ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছেন দেশটির রাজনৈতিক নেতা কিম জং-উন।
তিনি ঘোষণা দেন, অন্তঃমহাদেশে পাঠাতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরিরে 'শেষ পর্যায়ে' আছি আমরা। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে জাতির উদ্দেশ্যে এই কথা বলেন তিনি।
পিয়ংইয়ং গত বছরের বড় পরিসরে বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে দুটি ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ফলে অনেকেই ভয় পাচ্ছে, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। কিন্তু এখন পর্যন্ত তারা অন্তঃমহাদেশীয় কোন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষায় উন্নতি করলেও দূরপাল্লার কোন ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে এখনও অনেক বাঁধা রয়ে গেছে। বিবিসি।
ইত্তেফাক/আরএ
