বাহরাইনের কারাগার থেকে ‘জঙ্গি’ ছিনিয়ে নিল ‘বন্দুকধারী’

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৮:১৩

বাহরাইনে জাউ কারাগারে বন্দুকধারীরা হামলা করে জঙ্গিবাদে অভিযুক্ত বন্দীদের মুক্ত করে নিয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় কমপক্ষে ১ জন পুলিশ নিহত হয়েছে।

এটা নিশ্চিত নয় ঠিক কত সংখ্যক জঙ্গি কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছে। বাহরাইনের রাজধানী মানামার দক্ষিণে অবস্থিত এই কারাগারজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাউ কারাগারে সশস্ত্র হামলায় পুলিশ সদস্য আবদুল সালাম সাইফ মারা গেছেন এবং জঙ্গিবাদে অভিযুক্ত অনেক ব্যক্তি পালিয়ে গেছে।  

উল্লেখ্য, ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে বাহরাইনজুড়ে বিচ্ছিন্ন বিক্ষোভ করে আসছে সংখ্যালঘু শিয়ারা। সংখ্যালঘু সুন্নি মুসলমান শাসকদের প্রতি বৈষম্যের অবসান ঘটানোর দাবিতে তারা বিক্ষোভ করে আসছে। বিক্ষোভকারীরা মানামার পার্ল চত্তর দখল করে আরো বেশি গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করছিল। বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা প্রতিবেশী সুন্নি মুসলিম দেশ থেকে সেনা নিয়ে এসেছে বিক্ষোভ দমন করেন।

সংঘর্ষে ৩০ বেসামরিক জনগণ ও ৫ জন পুলিশ নিহত হয়। ৩ হাজার মানুষ গ্রেফতার হয় এবং অনেক মানুষকে সামরিক আদালতে দীর্ঘ কারাদণ্ড দেয়া হয়। বিবিসি।

ইত্তেফাক/এসএসএ