সংসদ ভবন চত্বরে মঞ্জুরুল ইসলাম লিটনের জানাজা সোমবার

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৯:০২

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জানাজা সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার কথা বলা হয়। এতে বলা হয়, জানাজা শেষে মরহুমের লাশ গাইবান্ধায় তার পারিবারিক কবরস্থানে বিকেল ৪টায় দাফন করা হবে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে মঞ্জুরুল ইসলাম লিটন গুলিবিদ্ধ হন। ওইদিন রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। -বাসস।

ইত্তেফাক/এসএস