ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে রবিবার দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এ সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে প্রায় দেড়ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, জমি দখলকে কেন্দ্র করে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা ও চান্দি গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উভয় গ্রামের কয়েক শতাধিক লোক সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংঘর্ষকারীরা আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কে ওঠে পড়লে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে হয়। পরবর্তীতে সংঘর্ষ ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের কোড্ডা এলাকায় ছড়িয়ে পড়ে। এতে সকাল সাড়ে ১০টা থেকে ১২ পর্যন্ত ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতর্কা মো. মঈনুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/ইউবি
