মুক্তির অপেক্ষায় চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’। ছবিটির প্রচারণায় ভালো গুরুত্ব দিয়েছেন চলচ্চিত্রটির সংশ্লিষ্টরা। শুধু দেশেই নয়, রাত্রির যাত্রী’র প্রচারণা চলছে দেশের বাইরেও।
প্রবাসী বন্ধুরাও রাত্রীর যাত্রীকে আপন সিনেমা মনে করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া জেলায় জেলায়, পাড়া-মহল্লায় রাত্রির যাত্রী সিনেমা নিয়ে মতবিনিময় সভা হচ্ছে।
ছবিটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, ‘একটি ছবির প্রচারণা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশেও সেই চর্চাটা শুরু হয়েছে। আমরা চাই চলচ্চিত্রটি মুক্তির আগে সবাই চলচ্চিত্রটি সম্পর্কে জানুক।’
ইত্তেফাক/এমএআর
