৬৭-তে খালেকুজ্জামান

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১০:৪২
মুক্তিযোদ্ধা ও গুণী অভিনেতা খালেকুজ্জামান আজ ৬৭ বছরে পা রাখছেন। আজ তার জন্মদিনে তিনি কোনো শুটিং রাখেননি। পরিবারের সঙ্গেই সময় কাটাবেন বলে জানিয়েছেন গুণী এই অভিনেতা।
 
নিজের জন্মদিন প্রসঙ্গে খালেকুজ্জামান বলেন, ‘জন্মদিন এলেই মনে হয় নিজের জীবনে নতুন আরেকটি চ্যালেঞ্জের বছর এলো। ফেলে আসা দিনের কথা খুব মনে পড়ে। মনে পড়ে মুক্তিযুদ্ধের সেই উত্থাল দিনগুলোর কথা। আমাদের জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে খুব স্নেহ করতেন। আমার প্রতি তার যে ভালোবাসা ছিল তা প্রতিটি মুহূর্তে খুব অনুভব করি। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি এবং দর্শককে ভালো ভালো নাটক উপহার দিতে পারি।’ 
 
তার অভিনীত প্রথম চলচ্চিত্র কামাল আহমেদ পরিচালিত ‘অনির্বাণ’। এরপর অনেকদিন চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’। এদিকে বর্তমানে তিনি বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকগুলো হচ্ছে ‘সানফ্লাওয়ার’, ‘আস্থা’, ‘লিপস্টিক’, ‘তরুণ তুর্কী’ ও ‘নীল জোছনা’।
 
ইত্তেফাক/এমএআর