আপাতত টিউবলাইট ও টাইগার জিন্দা হে সিনেমা নিয়ে ব্যস্ত বলিউড অভিনেতা সালমান। তবে এরইমধ্যে আসছে তার নতুন সিনেমার খবর।
হ্যাঁ, ‘এবিসিডি’ পরিচালক রেমো ডি সুজার সঙ্গে আসছেন সালমান খান। তার পরবর্তী সিনেমার নাম এখনো ঠিক না হলেও স্ক্রিপ্ট পড়ে দারুণ পছন্দ করেছেন সল্লু মিয়া। ভারতীয় মিডিয়া সেলিব্রেটি প্রোফাইল এ খবর জানিয়েছে।
সম্প্রতি এ সিনেমাটির বিষয়ে আন-অফিসিয়ালি কথাবার্তাও বলেছেন রেমো এবং সালমান খান। এমন কী রেমোর সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন বলেও খবর প্রকাশ পেয়েছে।
এ সিনেমার জন্য ওজন কমাবেন অভিনেতা সালমান খান। এ বিষয়ে তিনি বলেন, এই বয়সে বড় একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি। ব্যায়ামের খাটুনি যেমন আছে, তেমনই আছে খাওয়া দাওয়ারও নিয়ন্ত্রণ।
এ সিনেমায় ১৩ বছর বয়সী এক মেয়ের বাবার চরিত্রে অভিনয় করবেন সালমান। মেয়েটি ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহী। তার আগ্রহ ও লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।
ইত্তেফাক/এমএআর
