১৭ সন্তানের পর জন্মনিয়ন্ত্রণ গ্রহণ দম্পতির!

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১২:০২
 
১৭ সন্তান জন্মের পর শেষমেশ পরিবার পরিকল্পনা গ্রহণ করলেন ভারতের গুজরাটের উপজাতি অধ্যুষিত জেলা দাহোদের এক দম্পতি! ওই দম্পতির রয়েছে ১৬ কন্যা ও এক পুত্র সন্তান।
 
৪৪ বছরের রামসিন ও তার ৪০ বছরের স্ত্রী কানু সানগোতের আরও এক সন্তানের জন্ম দেয়ার ইচ্ছে ছিলো, তবে গ্রামের লোকজনের অনুরোধে শেষমেশ ক্ষান্ত দিলেন তারা।
 
সংবাদমাধ্যমেকে রামসিন জানিয়েছেন, পরিবারের বহর আর না বাড়াতে আর্জি জানান গ্রামের লোকজন। আরও এক সন্তানের জন্ম দেয়ার ইচ্ছে থাকলেও পরিবারের সদস্য সংখ্যা ক্রমেই বেড়ে চলায় শেষমেশ জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করলেন তারা।
 
২০১৫ সালের সেপ্টেম্বরে কানু ১৬তম কন্যার জন্ম দেন। তবে ১৭তম সন্তানের জন্ম কবে হয়েছিল, তা আর মনে নেই রামসিনের। কনিষ্ঠ সন্তানের নামকরণ করা হয়নি এখনও!
 
২০১৩ সালে তাদের একমাত্র পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু রামসিন আরও একটি পুত্রসন্তান চাইছিলেন।
 
IMG0
 
রামসিন জানিয়েছেন, প্রথমে তো বৃদ্ধ-বয়সের ভরসার জন্য পুত্রসন্তান চেয়েছিলেন। কিন্তু তারপর এতগুলো কন্যাসন্তানের দেখভালের জন্য আরও একটি পুত্রসন্তান চাইতেন তিনি।
 
জীর্ণ কুঁড়ে-ঘরের বাসিন্দা রামসিনের গম ও ভুট্টা চাষই প্রধান জীবিকা। কিন্তু এতগুলো সন্তানের ভরণপোষণের জন্য তাকে ও স্ত্রীকে দিন-মজুর হিসেবে কাজ করতে হয়।
 
রামসিন ও কানুর ১৬ কন্যার মধ্যে দুই জন মারা গেছে। দুজনের বিয়ে হয়েছে। আরও দুজনকে দিন-মজুর হিসেবে রাজকোটে পাঠিয়েছেন রামসিন ও কানু।
 
ইত্তেফাক/এএম