হানিফ সংকেত, নামেই যার দেশব্যাপী পরিচয়। ঠিক আলাদা করে তাকে চিনিয়ে দেয়ার কোন প্রয়োজনীয়তা নেই। এক ‘ইত্যাদি’ দিয়েই দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব নাম হানিফ সংকেত।
প্রচারবিমূখ মানুষটি অবশেষে ফেসবুকে প্রকাশ করলেন ইংরেজি নববর্ষ ২০১৭ এবং ভক্তদের উদ্দেশ্যে দেয়া বক্তব্য নিয়ে ধারণকৃত ভিডিও। ভিডিও শুরুতে তিনি নতুন বছরে ইত্যাদির ২৯ বছরে পদার্পনের খবর দিয়ে।
ইত্যাদির দীর্ঘপথ পাড়ি দেয়ার পিছনে তিনি সকল ভক্ত-শ্রোতাকে ধন্যবাদ জানান।
ফেসবুকে তার উপস্থিতি নিয়েই তিনি ব্যাখাও করেন। তিনি বলেন, স্বভাবগত কারণে আমি সব মাধ্যম থেকে দূরে থাকি। যখন তখন সব মিডিয়ায় বিচরণ করি না। তাই খুববেশি আমাকে দেখা যায় না।’
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ মানুষকে তিনি ইত্যাদি অনুষ্ঠান দিয়ে তুলে ধরেন। আর এসব মানুষের মতোই নিজেকে প্রচার থেকে দূরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
ভক্তদের প্রতিটি মন্তব্য তিনি গুরুত্ব সহকারে পড়েন এবং সেগুলো মেনে কাজ করার চেষ্টা করেন বলেও জানান এ জনপ্রিয় উপস্থাপক।
সবার ডাকে সাড়া দিয়ে ফেসবুকে এসেছেন। সবার কাছ থেকেও পরামর্শ চান তিনি। সামনের দিকে এগিয়ে চলার প্রত্যাশা নিয়ে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান হানিফ সংকেত।
ইত্তেফাক/এমএআর
