বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন নন্দিতা দাস

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৩:১৭
বছরের একেবারেই শেষ দিকেই বিচ্ছেদ হলো বলিউড অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাসের। খবরটি নিশ্চিত করেছেন নন্দিতা নিজেই। তিনি বলেছেন, ঘটনা সত্য। বিয়ের সাত বছরের মাথায় আমি ও সুবোধ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা লুকানোর কিছু নেই। 
 
উল্লেখ্য, ‘আর্থ’ ও ‘ফায়ার’ সিনেমা দিয়ে সবার নজর কাড়েন নন্দিতা দাস। নির্মাণ করেছিলেন ‘ফিরাক’ ছবিটি। বিতর্কিত সাহিত্যিক সাদাত হোসেন মান্টোর জীবনী নিয়ে তৈরি ‘মান্টো’র কাজ খুব শিগগির শেষ হবে।
 
সাত বছর আগে নন্দিতা ও সুবোধ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তাঁদের ভিহান নামের ছয় বছরের একটি ছেলে আছে। বিচ্ছেদের যন্ত্রণা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘বিচ্ছেদ সহজ কাজ নয়। যদি কারও সন্তান থাকে, তা আরও কষ্টকর। 
 
তাঁর ছবি ‘মান্টো’ শেষ না হওয়া পর্যন্ত মুম্বাই শহরেই থাকছেন। খবর বলিউড ট্যাবলয়েড।
 
ইত্তেফাক/এমএআর