যে গানে নাচলেন ক্রিকেটার মিরাজ-রাষ্ট্রদূত বার্নিকাট

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৬:০১
একই মিউজিক ভিডিওতে নাচলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট, বাংলাদেশ ক্রিকেট দলের মেহেদি হাসান মিরাজ, সঙ্গীত তারকা তাহসান, সাবিলা নূরসহ জনপ্রিয় অনেকে।
 
 অবাক হলেও সত্য, ঢাকার মার্কিন দূতাবাসের আয়োজনে গানটি নির্মাণ করা হয়েছে এবং প্রকাশের পর থেকে তুমুল আলোচনায় চলে এসেছে গানটি। 
 
‘আনন্দে নাচে এই মন’ শিরোনামের গানটি গেয়েছেন প্রীতম হাসান ও নাউমি। র‌্যাপ করেছেন তৌফিক আহমেদ।
 
ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ৪০ লাখ লাইক পড়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ঢাকার মার্কিন দূতাবাসের যেটি মাইলফলক। আর এর উদযাপনের অংশ হিসেবে ২০১৭ সালকে স্বাগত জানাতে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। 
 
মিরাজ-বার্নিকাট ছাড়াও এখানে দেখা যাবে ইউটিউব সেনসেশন সালমান মুক্তাদীর, অভিনেত্রী সাফা কবির, মার্কিন দূতাবাসে নিযুক্ত কর্মকর্তাসহ অনেকে।
ইত্তেফাক/ এমএআর