ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ত চত্ত্বরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। বাগদাদের শিয়া অধ্যুষিত সদর এলাকায় এই হামলায় আরো ৬১ জন আহত হয়েছে।
এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সাধারণত বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে থাকে। নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, সোমবারের এই হামলার সময় দিনমজুররা কাজের জন্য সদর সিটির চত্ত্বরে কাজের জন্য অপেক্ষা করছিল।
শনিবার একটি মার্কেটে হামলার দায় স্বীকার করেছিল আইএস। জোড়া আত্মঘাতী হামলায় ২৮ জন নিহত হয়েছিল। আইএস এর তথাকথিত মুখপাত্র আমাকে সেই হামলার দায় স্বীকার করে বলা হয়, শিয়ারা হামলার লক্ষ্যবস্তু ছিল। চরম মৌলবাদী এই সুন্নি জঙ্গি সংগঠন শিয়া মুসলিমদের ধর্মত্যাগী বলে মনে করে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
