জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া পগবা নিজের জাদু দেখাতে শুরু করেছেন। তাকে নিয়ে সন্তুষ্ট কোচ হোসে মরিনহোও। মরিনহোর মতে, ব্যালন ডি অর এর দাবিদার পগবা।
তিনি বলেন, ‘তার উন্নতি হচ্ছে এবং সে দারুণ এক ফুটবলার হয়ে উঠছে।’ পগবার ব্যাপারে তিনি বলেন, ‘সে পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলে। বক্সের বাইরে থেকেও সে গোল করতে সক্ষম।’
এছাড়াও পগবা ভালো ফ্রিকিক করতে পারে উল্লেখ করে মরিনহো বলেন, ‘আমরা পেনাল্টি না পেলেও ক্ষতি নেই। কারণ পগবা ফ্রিকিক থেকেও দারুণ গোল করতে পারে। সে ব্যালন ডি অর জেতার সক্ষমতাও রাখে।’
ইত্তেফাক/এমএইচ
