খুলনায় সড়ক দুর্ঘটনায় সরোয়ার শেখ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর বিজিবি খুলনা সদর দফতর সংলগ্ন গোয়ালখালি নয়াবাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরোয়ার শেখ নগরীর খালিশপুর নয়াবাটি এলাকার মৃত হাতেম শেখের ছেলে।
খালিশপুর থানার এসআই তৌহিদুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে সরোয়ার শেখ মোটরসাইকেলে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি মাহিন্দ্র তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই মাহিন্দ্র নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
অপরদিকে, দুপুর দুইটার দিকে নগরীর বয়রা পূঁজাখোলা মোড়ে দু’টি ইজিবাইকের মধ্যে সংঘর্ষে জনৈক মহিলা যাত্রী গুরতর আহত হয়েছেন বলে জানান সোনাডাঙ্গা মডেল থানার এসআই হরষিত মণ্ডল।
ইত্তেফাক/এএম।
