প্রচণ্ড বৃষ্টিপাতে মলমূত্র ভেসে আসায় মেলবোর্নের জনপ্রিয় সমুদ্র সৈকতের কিছু এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার পরিবেশ সংরক্ষণ কর্তৃপক্ষ বলেছে, পোর্ট ফিলিপ উপসাগরের ৩৬টি সৈকতের ২১টি ভেসে আসা মলমূত্রের কারণে নোংরা হয়ে আছে।
নোংরা পানির কারণে শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। অস্ট্রেলিয়ার এবিসি নিউজ জানিয়েছে, নোংরা হয়ে যাওয়া সমুদ্র সৈকতের মধ্যে রয়েছে মেলবোর্নের জনপ্রিয় দক্ষিণের ওয়েরিব্বে, দক্ষিণ পশ্চিমের ফ্রাঙ্কস্টন সৈকত। অস্ট্রেলিয়ার পরিবেশ সংরক্ষণ কর্তৃপক্ষের বিজ্ঞানী অ্যান্থনি বক্সশাল বলেন, আমরা পানি পরীক্ষা করে দেখেছি পানিতে মলমূত্র মিশে আছে। সেখানে পাখি, ঘোড়া গরু এমনকি মানুষেরও মলমূত্রও রয়েছে। প্রচণ্ড বৃষ্টিপাতে এগুলো রাস্তা থেকে ভেসে এসে সমুদ্রের পানিতে মিশেছে।
বক্সশাল জানিয়েছেন, যদি আর বৃষ্টিপাত না হয় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
