আবারো নিয়মিত...

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১০:১৭
গুণী অভিনেত্রী সুজাতা অনেকদিন ধরেই পর্দার আড়ালে আছেন। চলচ্চিত্রের পর মাঝে অনেকদিন ছোটপর্দায় ব্যস্ত হয়ে উঠেন তিনি। কিন্তু এরপর হঠাত্ যেনো আর দেখা গেলো না তাকে। একরকম ছুটির আমেজেই সময় কাটছে তার। 
 
তবে আবারো তিনি চলচ্চিত্রে এবং নাটকে অভিনয়ে নিয়মিত হতে চান তিনি। যদিও মাঝে মাঝে কিছু চলচ্চিত্রে ও নাটকে অভিনয় করেন কিন্তু তাতে তৃপ্ত নন কিংবদন্তী এই নায়িকা। তিনি অভিনয়ে নিয়মিত হতে চান। যে কারণে চলচ্চিত্রের এবং নাটকের নির্মাতাদের কাছে বিশেষ অনুরোধ করেছেন যদি তাকে নিয়ে কাজ করার সুযোগ থাকে তাহলে অবশ্যই যেন তার চরিত্রানুযায়ী কাজ করার সুযোগ দেয়া হয়।
 
সুজাতা বলেন, ‘একটা সময় প্রতিদিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিলো। কিন্তু এখন সেই বয়সও নেই, সময়ও নেই। কিন্তু কাজ করার মতো প্রবল ইচ্ছে আছে আমার। শারীরিকভাবেও সুস্থ আমি। তাই অবসরকে ছুটি দিয়ে কাজে নিয়মিত হতে চাই আমি।’
 
ইত্তেফাক/এমএআর