ময়মনসিংহে প্রাঙ্গনেমোরের ‘আমি ও রবীন্দ্রনাথ’

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১১:১৯
নতুন বছরের শুরুতে প্রাঙ্গণেমোর এর প্রথম প্রদর্শনী শিল্পাচার্য জয়নুল আবেদীনের বহ্মপুত্র তীরে ময়মনসিংহে আগামীকাল ৪ জানুয়ারী সন্ধ্যায়। প্রদর্শনীতে দেখা যাবে প্রাঙ্গণেমোরের নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’। 
 
এ খবর জানিয়েছেন অভিনেতা অনন্ত হিরা। নাটকটি নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। 
 
‘আমি ও রবীন্দ্রনাথ’ এ অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। নূনা আফরোজ নাটকটি নির্দেশনার পাশাপাশি এর পোশাক ও মঞ্চ পরিকল্পনা রয়েছেন।
 
সঙ্গীত পরিকল্পনায় রয়েছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনায় তৌহিদ রবিন।
 
ময়মনসিংহের নাট্যপ্রিয় দর্শনার্থীদের এ উপলক্ষ্যে আয়োজনটিতে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন অনন্ত হিরা। 
 
ইত্তেফাক/এমএআর