বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে: মেয়র আনিসুল

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১২:৩৭
 
বৈদ্যুতিক ত্রুটির কারণে রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি (ডিসিসি) মার্কেটে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। মঙ্গলবার সকালে  ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। 
 
আনিসুল হক বলেছেন, এখন পর্যন্ত মনে হচ্ছে বৈদ্যুতিক ক্রটি থেকে আগুন লাগতে পারে। এখানে এতো বেশি দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। 
 
আগুনের ঘটনা নাশকতা কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, মেয়র হিসেবে এটা বলা সম্ভব নয়। তবে নাশকতা না হওয়ার সম্ভাবনা ৯৯ ভাগ।
 
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে নৌবাহিনীর একটি ইউনিটও। 
 
ইত্তেফাক/এএসএস