পরপর দুই ওভারে ৩ উইকেট পতনে বড় ধরণের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। শুরুতে ইমরুলের শূন্য রানে বিদায়ের ক্ষত কাটিয়ে ওঠার আগেই পরপর বিদায় নিলেন তামিম, সাব্বির ও সৌম্য। ফলে ৫.২ ওভার শেষে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।
নতুন বছরে জয়ের তাড়না নিয়ে ম্যাচ শুরু করা বাংলাদেশ প্রথমেই হোঁচট খায় নিউজিল্যান্ডের ম্যাট হেনরির কাছে। দলীয় ৫ রানে ব্যক্তিগত খাতা শূন্য রেখে বিদায় নেন ইমরুল কায়েস। অবশ্য তার ক্ষত বেশ দ্রুত পূরণ করেন সাব্বির রহমান ও তামিম ইকবাল। কিন্তু এরপর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে তামিম ও সাব্বির। পরপর ২ ওভারে তাদের বিদায়ের পর রান খরায় ভোগা সৌম্য ক্রিজে দাঁড়ানোর আগেই বিদায় নেন শূন্য রানে।
নিউজিল্যান্ডের পক্ষে লকি ফার্গুসন দুইটি এবং হেনরি ও হুইলার একটি করে উইকেট শিকার করেছেন।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত বেছে নেন মাশরাফি বিন মূর্তজা।
ইত্তেফাক/আরএ
