পানিস্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে: আইজিপি

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১২:৪৪
 
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, পানিস্বল্পতার কারণে গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে। 
 
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। 
 
শহীদুল হক বলেন, এই মার্কেটে কাপড়ের দোকান, জুতাসহ দাহ্য বিভিন্ন পদার্থ থাকায় আগুন দ্রুত মার্কেটে ছড়িয়ে পড়েছে। 
 
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে নৌবাহিনীর একটি ইউনিটও। 
 
ইত্তেফাক/এএসএস