ঢাকায়ও মুক্তি পাচ্ছে দীপিকার প্রথম হলিউড ছবি

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৩:২৭
গত বছর দীপিকা পাডুকোন নিয়ে মূল আলোচনা ছিল হলিউডে তার অভিষেক। হলিউডের ভিন ডিজেলের বিপরীতে তিনি ট্রিপল এক্স-এর পরবর্তী সিরিজ ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে অভিনয় করেন তিনি।
 
ছবিটি মুক্তির ঘোষণা গত বছরই দেওয়া হয়। তবে তারিখ নিয়ে ছিল সংশয়। এবার মুক্তির তারিখও ঘোষণা দেওয়া হলো।
 
এই মাসের ২০ তারিখ সারাবিশ্বে মুক্তি পাবে ছবিটি। এ ছবিটি একই দিন দেখতে পারবেন ঢাকার দর্শকরা! এ দিনই ঢাকায় মুক্তি পাবে বহুল আলোচিত এ ছবিটি। ঢাকায় এটি আনছে স্টার সিনেপ্লেক্স। তবে বিশ্বের অন্যান্য দেশের আগে ১৪ জানুয়ারি ভারতে মুক্তি দেওয়া হবে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’।
 
স্টার সিনেপ্লেক্স জানায়, ২০ জানুয়ারি ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে তারা। সব ঠিক থাকলে এদিন দেখতে পারবে দর্শকরা।
 
ছবিটিতে আরো অভিনয় করছেন নিনা দোবরেভ, স্যামুয়েল এল জ্যাকসন, রুবি রোজ, জেট লি এবং টনি জা।
 
ইত্তেফাক/এমএআর