মুসলিমদের স্বার্থ বিরোধী কাজ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ভিডিও প্রকাশ করে মোদীর বিরুদ্ধে এই বার্তা দিয়েছে আইএস জঙ্গিরা।
সূত্রের খবরে প্রকাশ, আরবি এবং তুরকি, এই দুই ভাষায় প্রকাশ করা হয়েছে আইএস-এর ওই ভিডিওটি। নাম দেওয়া হয়েছে 'দ্য ক্রস শিল্ড'।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক সেনাকে নৃশংসভাবে জ্বালিয়ে খুন করছে আইএস জঙ্গিরা। আর তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ওই বার্তা দেয় তারা।
তবে, ওই ভিডিওতে শুধু নরেন্দ্র মোদীই নন, বারাক ওবামা, ভ্লাদিমির পুতিন, বাশার আল আসাদসহ আরও বহু বিশ্বনেতার বিরুদ্ধে হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা।
ইত্তেফাক/এএম
