সৃজিত মুখার্জির অটোগ্রাফ কিংবা চতুষ্কোন, বাইশে শ্রাবণ থেকে রাজকাহিনী, জাতিস্মর থেকে জুলফিকর, সবই আলোচনায় সেইরকম জায়গা করে নিতে সক্ষম হয়েছে। তার অন্যতম সাড়া জাগানো সিনেমা ‘হেমলক সোসাইটি’ মানুষকে নতুনভাবে বেঁচে থাকার বার্তা দিয়েছে।
সেই সিনেমাটি এবার যাচ্ছে বলিউডে, মানে হিন্দিতে রিমেক হচ্ছে। এটাও পরিচালনা করেছেন সৃজিত। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘রাজকাহিনীর’ হিন্দি রিমেক ‘বেগমজান’ নিয়ে।
‘হেমলক সোসাইটি’ ছবিটি মুক্তি পায় ২০১২ সালের ২২ জুন। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ও পরমব্রত চ্যাটার্জি।
ইত্তেফাক/এমএআর
