আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৬:৫৮
ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) অর্থায়নে রেলওয়ে তত্ত্বাবধানে আশুগঞ্জ ভৈরব মেঘনা নদীর উপর নির্মাণাধীন দ্বিতীয় রেলসেতুর প্রায় ৯১ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজও এগিয়ে চলছে দ্রুতগতিতে। আগামী মার্চে প্রকল্পের কাজ শেষ হবে এবং এপ্রিলের যে কোনো সময় প্রধানমন্ত্রী সেতুটি উদ্বোধন করবেন।
 
মঙ্গলবার সকালে নির্মাণাধীন রেল সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী মজিবুল হক।
 
ইত্তেফাক/এএসএমইউ