আফগানিস্তানে বিমান হামলায় ১০ আইএস জঙ্গি নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৬:১২
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশের দাহ বালা এলাকায় সোমবার রাতে বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের ১০ জঙ্গি নিহত হয়েছে।
 
মঙ্গলবার এ প্রদেশের সামরিক মুখপাত্র হামদানি শিরিন আকা জানান, দাহ বালা এলাকার শাবি ও গোরগোরি গ্রামে আইএস জঙ্গিদের গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। সেখানে হামলায় কোন বেসামরিক নাগরিক হতাহত হয়নি। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ