জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান এরশাদের

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩৪
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠা বার্ষিকীর সাফল্যকে কাজে লাগিয়ে পার্টিকে আরো শক্তিশালী করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
মঙ্গলবার তার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে পার্টির ভাইসচেয়ারম্যান এবং যুগ্ম মহাসচিবদের সাথে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
 
সভায় হুসেইন মুহম্মদ এরশাদ পয়লা জানুয়ারিতে পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য পার্টির ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিববৃন্দ সহ সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
 
তিনি এই সাফল্যকে কাজে লাগিয়ে পার্টিকে আরো শক্তিশালী করার জন্য নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
 
সভায় ভাইসচেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের মধ্যে উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, আলহাজ শওকত চৌধুরী এমপি ইয়াহইয়া চৌধুরী এমপি, নুরুল ইসলাম ওমর এমপি, খন্দকার আব্দুস সালাম, মোঃ মোফাজ্জল হোসেন মাস্টার, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আলমগীর সিকদার লোটন প্রমুখ। -বাসস।
 
ইত্তেফাক/এসএস