প্রায় দুই দশক ধরে হালকা পেটের ব্যথায় ভুগছিলেন ভিয়েতনামের মা ভান নাত। অস্ত্রোপচারের পর আবিষ্কৃত হয়েছে তার ব্যথার এই কারণ, পেটের ভেতর ঘাপটি মেরে ছিল একটি কাঁচি!
১৯৯৮ সালে একটি গাড়ি দুর্ঘটনার পরে তার অস্ত্রোপচার করতে হয়েছিল। চিকিৎসকরা অস্ত্রোপচার শেষে তখন এই কাঁচিসহ সেলাই করে ফেলেছিলেন।
সম্প্রতি একটি আলট্রাসনোগ্রামের মাধ্যমে ১৫ সেন্টিমিটার এই কাঁচিটি আবিষ্কৃত হয় তার মলাশয়ের কাছে। তিন ঘণ্টার অপারেশনের মাধ্যমে এই কাঁচি বের করা হয়। থেপ থাই গুয়েন হাসপাতালের সাধারণ বিভাগের পরিচালক গো ট্রাং থাং জানিয়েছেন, নাত ভালো ভাবেই সেরে উঠছেন।
দুই দশক ধরে পেটের ভেতর কাঁচি নিয়ে রীতিমতো সুস্থ জীবন যাপন করেছেন তিনি। ১৯৯৮ সালে যে চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেছিলেন তাদের খোঁজা হচ্ছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
