মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে দেশজুড়ে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ৫২ মিনিটে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার।
তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে বিকেল ৩টা ৯ মিনিটে সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ইত্তেফাক/এএন
