জন্মদিন আয়োজনে...

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ০৯:৩৭
সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। অসংখ্য জনপ্রিয় গান কণ্ঠে বেঁধেছেন তিনি। আজ এই গুণী মানুষটির জন্মদিন। এ উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কাটবে তার দিনটি।
 
জন্মদিনে দুটি লাইভ শোতে অংশগ্রহণ করবেন তিনি। আজ সকাল ৮টা ৫ মিনিটে এনটিভির ‘আজ সকালের গান’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। পাশাপাশি অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে দুপুর ১২টা ৩০ মিনিটে উপস্থিত থাকবেন ফাহমিদা নবী।
 
ফাহমিদা নবী বলেন, ‘আজ পুরোটা সময় পরিবারকেই দেবো। আমার কিছু শুভাকাঙ্ক্ষি আছেন তারা হয়তো আসবেন দেখা করতে। এই তো, এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন।’
 
জন্মদিনে উপহার নিয়ে তিনি আরো বলেন, ‘একটি ভালো গীতিকবিতা, ভালো সুর পেতেই ভালো লাগে। সাথে বাড়তি আকর্ষণ হিসেবে যদি ফুল উপহার দেয় কেউ সেটা হয়ে ওঠে অন্যরকম ভালোলাগা। তবে মানুষের মুখে প্রশান্তির হাসি দেখতেই আমার ভীষণ ভালোলাগে।’ বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে ফাহমিদা নবীকে জন্মদিনের শুভেচ্ছা।
 
ইত্তেফাক/এমএআর